২২ জুন ২০২৬

নিউ ইয়র্কে কাজী মারুফের ৪টি বাড়ি, একটিও কেনেননি দেশের টাকায়!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে কাজী মারুফের ৪টি বাড়ি, একটিও কেনেননি দেশের টাকায়!
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। প্রথম সিনেমা ‘ইতিহাস’ এ অভিনয় করে আলোচনায় আসার পর বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু চলচ্চিত্রের ক্যারিয়ার দীর্ঘ করেননি তিনি। উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এখন সেখানেই কাজী মারুফ পরিবার নিয়ে বসবাস করছেন। সেখানে পরিশ্রম করে হয়েছেন চারটি বাড়ির মালিক। বুধবার মারুফ তার ফেসবুক পেজে চারটি বাড়ির ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব।’ প্রবাসে থাকলেও দেশে থাকতে চান বলে আরেক স্ট্যাটাসে জানিয়েছেন মারুফ। লিখেছেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে চাই আমিও। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাবো, মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তুর গল্প বলতে আসবো একদিন।’ এর আগে মারুফ জানান, ‘গ্রিন কার্ড’নামে একটি ছবি নির্মাণ করছেন তিনি। যে ছবিটি সাধারণ কেনো সিনেমা হলে নয় মুক্তি পাবে মারুফের নিজস্ব ইউটিউব চ্যানেলে। কাজী মারুফ ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’বেশ কিছু ছবিতে অভিনয় করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি