৪ মে ২০২৬

নিউ ইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগষ্ট) জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় মুসলমাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। র্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সেন্টারের আওতাধীন জামে মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার বেলা একটার দিকে পবিত্র জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদে সমবেত মসজিদের ভেতরে স্থান সংকুলান হওয়ায় এবং করোনাভাইরাস জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মসুল্লিরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন। নামাজ শুরু হবার আগেই মোটরসাইকেল আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনাকর কথা বলতে থাকেন। এক পর্যায়ে মসল্লিদের উপর মোটরবাইক উঠিয়ে দেয়। এতে কয়েকজন মুসল্লী আহত হন। উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লিরা হামলাকারীকে ঘিরে রেখে পুলিশ খবর দেন। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবকটিকে তাদের হেফাজতে নেন। হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি। আহত মুসল্লিরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি