নিউ ইয়র্কে 'জন্মভূমি' সম্পাদকের বোনের মৃত্যুতে প্রবাসীদের শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক 'জন্মভূমি'র সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গণপমাধ্যমকর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা শহরের নাগড়া পাড়াস্থ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জোৎস্না। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরদিন শুক্রবার (১১ ডিসেম্বর) নেত্রকোনা শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি এক ছেলে, ৬ ভাই ও ৩ বোন, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার স্বামী সাবেক প্রধান শিক্ষক অক্ষয় কুমার সরকার ৬ বছর আগে পরলোকগমন করেন। প্রয়াত জোৎস্না সরকারের ভাইদের মধ্যে রতন তালুকদার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজ এবং বিজন তালুকদার উডসাইডে বসবাস করেন। অন্যান্য ভাই-বোনেরা বাংলাদেশ ও কলকাতায় বসবাস করেন।
সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউ ইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদসহ প্রবাসের গণপমাধ্যমকর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি