নিউ ইয়র্কে 'জাতীয় সঙ্গীত' রক্ষার দাবিতে শতকন্ঠে আমার সোনার বাংলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'জাতীয় সঙ্গীত' পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে শতকন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসীরা। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। উদীচী শিল্পীগোষ্ঠীর এ আয়োজনে সাংস্কৃতিক কর্মী ছাড়াও শত শত প্রবাসীরা এতে অংশ নেন।
সাম্প্রতি আয়না ঘর থেকে ফিরে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত বদলে ফেলার দাবির করলে সারা দেশের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও শতকন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেন প্রবাসীরা।
আলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা খুরশিদ উল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন, মুজাহিদ আনসারী, আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও সুব্রত বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে যখনই কোনো আঘাত আসবে, আমরা প্রবাস থেকে তার প্রতিবাদ জানাবো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি