নিউ ইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বইমেলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কৌশলী ইমা: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) শো টাইম মিউজিকের আয়োজনে ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের ব্যবস্থাপনায় জামাইকাস্থ ‘দ্যা ম্যারি লুইস একাডেমি’তে এই মেলা অনুষ্ঠিত হয়। দিনভর বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিউ ইয়র্কে প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গেল বছরও হুমায়ুন সম্মেলনের দিনও এমনি বৃষ্টিপাত ছিলো, সে কথাও ভোলেননি আগত দর্শকশ্রোতারা।
এবারের মেলার প্রধান আর্কষন ছিলেন যাদু শিল্পী জুয়েল আইচের যাদু। রাত ১১টা অবধি তার সাথে প্যানেল আলোচনায় ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন, পূরবী বসু ও মাজহারুল ইসলাম। গুণী ব্যক্তিত্ব জুয়েল আইচ তার গুরু গম্ভীর বক্তব্যের ফাঁকে ফাঁকে শ্রোতাদের কিছুটা হালকা করার জন্য যাদু দেখাচ্ছিলেন। আলোচনার শুরুতেই হল ভর্তি মানুষকে মনস্তাত্ত্বিক বক্তব্য দিয়ে উপস্থিত দর্শকদের ভিন্ন মাত্রায় নিয়ে যান। এরপর হুমায়ূন আহমেদের সাথে দীর্ঘ স্মৃতি চারণ করেন। এবারের মেলা ছিল উল্লেখ করার মতো। প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত অধিকাংশ মানুষই উপস্থিত ছিলেন মেলায়।
হুমায়ূন আহমেদ সম্মেলন ও আর্ন্তজাতিক বাংলা বইমেলায় জাদুকর জুয়েল আইচ হুমায়ূন আহমেদের স্মৃতিচারন বক্তব্য শুনে মুগ্ধ হয়ে ওঠেন দর্শকশ্রোতারা। তিনি হুমায়ূন আহমেদের ১৪ লাউ ও রশি লাগানো ৭ বোতল ওয়াইনের অজানা গল্প শুনিয়েছেন। তুলে ধরেছেন, ৪২ রকমের মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজ কিংবা ডিনার করানোর স্মৃতি। একটি দেয়ালের ব্যবধানে তাদের বাস হলেও বেলকুনিতে নানা খুনশুটির গল্পের শেষ নেই। এমনই নানা স্মৃতিচারন নিয়ে জুয়েল আইচ ঘন্টাব্যাপী হুমায়ুনের কথা বলছিলেন। মানবিকতা ও সরলতায় কালজয়ী পাঠকপ্রিয় লেখকের কথা বলতে বলতে তিনি আবেগ প্রবন হয়ে উঠছিলেন। প্রসঙ্গক্রমে টেনে আনছিলেন অভিনেতা হুমায়ুন ফরিদীর কথাও। যাদুকর অভিনেতা জুয়েল আইচ ফরিদীকে বিশ্বের অন্যতম সেরা অভিনেতা হিসেবে অবিহিত করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি