নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ফটো সাংবাদিক আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে একজন বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) বিকেলে নিউ ইয়র্কের জ্যামাইকায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম খোরশেদ আলম রিংকু। তিনি খন্ডকালীন কাজের ফাঁকে ফটো সাংবাদিকতার কাজ করেন।
খোরশেদ আলম রিংকুকে গুরুতর আহ্তবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে জ্যামাইকায় গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে বাধা দিলে দুর্বৃত্তরা চড়াও হয়ে তার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে গাড়ি উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রিংকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি