৫ মে ২০২৬

নিউ ইয়র্কে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন শুরু শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন শুরু শনিবার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। নিউ ইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে আগামী শনি ও রবিবার (২৪ ও ২৫ আগস্ট) অনুষ্ঠিতব্য এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতি তুলে ধরার চেষ্টা করবেন শো টাইম মিউজিক। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ। বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় বাংলাদেশ সম্মেলন। এবারের আয়োজনে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আলম। তিনি বলেন দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে থাকছে না কোন প্রবেশ মূল্য নেই। অনুষ্ঠানে থাকবে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি