নিউ ইয়র্কে দিরাই সমিতির অভিষেক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দিরাই সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দিরাই প্রবাসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিরাই এসোসিয়েশন অব ইউএসএ নামে এ সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য ও সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ছদরুন নূর কমিটির নব নির্বাচিত সভাপতি মুশাহিদ চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি মুশাহিদ চৌধুরী নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য ট্রাস্টি বোর্ড সদস্য ছদরুন নূর,তোফায়েল আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মুশাহিদ চৌধুরী, সহ সভাপতি চান মিয়া, মো. রেহান মিয়া ও রিটন রায়, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেল, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ চৌধুরী, কোষাধ্যক্ষ মোফাজ্জল সহীদ চৌধুরী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সমাজ সেবা সম্পাদক মো. কাওছার আহমেদ রিপন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রায়, আইন ও আন্তর্জাতিক সম্পাদক তহুর আহম্দ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গফফার চৌধুরী, কার্যকরী সদস্য আবুল হাসেম, নৃপতি রায় নিপু, মজিবুর রহমান চৌধুরী, পলাশ মিয়া, মোহন মিয়া এবং আলী আকবর।
ট্রাস্টি বোর্ড সদস্যরা হলেন- ছদরুন নূর, আবুল কালাম আজাদ, আব্দুল কাহার চৌধুরী, পিয়ার মোহাম্মদ, মো. আবদুল হান্নান, ওয়াকির চৌধুরী, সোলাইমান খান, গোলাম রব্বানী চৌধুরী এবং তোফায়েল আহমেদ চৌধুরী।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি