নিউ ইয়র্কে চট্রগ্রাম সমিতির সভাপতির আকস্মিক মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিভক্ত চট্রগ্রাম সমিতির একাংশের সাবেক সভাপতি আব্দুল হাই জিয়া হৃৎপিণ্ডঘটিত আক্রমণে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তার ঘনিষ্ট এক সূত্রে জানা গেছে গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথেই তাকে স্থানীয় সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তিনি সংজ্ঞাহীন ছিলেন। চিকিৎসিকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে রোগের ওপর সর্বদা সতর্ক দৃষ্টি রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে কর্মরত চিকিৎসকরা সোমাবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু্র খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামবাসীসহ সর্বত্রঅই শোকের ছায়া নেমে আসে।
অপর একটি সুত্র জানিয়েছেন, গত মঙ্গলবার (১ ডিসেম্বর) নিউ ইয়র্কস্থ চট্রগাম ভবনের সামনে করোনা ভাইরাসে আক্রান্তে নিহত মৃত্যুবরণকারী প্রফেসার আবুল কালাম আজাদের নামাজে জানাজায় অংশ নিয়েছিলেন। এর পরদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উক্ত জানাজা নামাজে অংশ গ্রহনকারী বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে আব্দুল হাই জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে অনেকেই ধারণা করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি