নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে হুমকিদাতাদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যকে ‘মূর্তি’ আখ্যা দিয়ে তা অপসারণে হুমকিদাতা ইসলামিক গোষ্ঠির সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউ ইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক মানববন্ধন ও পথসভায় অংশ নিয়ে প্রবাসীরা এ দাবি জানান। একই সাথে তারা বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলোয় উপজেলায় স্থাপন করারও আহবান জানান।
প্রতিবাদ সভার সমন্বয়ক সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় সাংবাদিক মুজাহিদ আনসারী বলেন, আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য এবং সনাতন ধর্মের মুর্তি ভাঙ্গার দেশ বিদেশে প্রতিবাদ হয়েছিল কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করায় মৌলবাদীদের আস্কারা দিন দিন বাড়ছে। তাই এখন এইসব ধর্মন্ধরা জাতিন জনকের ভাস্কর্য অপসারনের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পেরেছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলোয় উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অন্য বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের স্বাধীনতা ও ইতিহাসের অংশ৷ এই প্রজন্ম ভাস্কর্য দেখে শিখবে৷ ইতিহাস জানবে৷ এটা মূর্তি কেন হবে? এখানে তো কেউ পূজা করতে যাবে না৷ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ৷ মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোনোভাবে আশকারা দেওয়া ঠিক হবে না৷ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি৷ যারা এই ভাস্কর্য পছন্দ করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান এবং আইনের বিরুদ্ধে কথা বলছেন৷ বাংলাদেশ কোনো মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনের জায়গা নয়।
প্রতিবাদ সভার বক্তব্য দেন নুরুল আমিন বাবু, শিবলী সাদিক, মাহফুজুল হক হায়দায়, গোলাম কিবরিয়া অনু ও বিভাস মল্লিক প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি