৪ মে ২০২৬

নিউ ইয়র্কে বিয়ানীবাজার সমিতির সভাপতি মান্নান, সম্পাদক অপু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে বিয়ানীবাজার সমিতির সভাপতি মান্নান, সম্পাদক অপু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনপ্রিয় সামাজিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনে আব্দুল মান্নান সভাপতি ও  রেজাউল আলম অপু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত রোববার (২২ অক্টোবর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মান্নান-জুয়েল ও মিসবাহ-অপু দুটি প্যানেল পক্ষে ৩৮জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। মান্নান-জুয়েল প্যানেলে নেতৃত্ব দেন বর্তমান সভাপতি আব্দুল মান্নান ও জসিম উদ্দীন জুয়েল। অপরদিকে মিছবাহ-অপু প্যানেলে নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমেদ ও রেজাউল আলম অপু। সিটির ওজনপার্কের ম্যাজেষ্টিক মারকুইজে সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে হাড্ডাহাড্ডি এই নির্বাচনী লড়াইয়ে আব্দুল মান্নান মাত্র ১৩ ভোটের ব্যবধানে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১,৯৩৭। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মিসবাহ আহমেদ পেয়েছেন ১,৯২৪ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৩৩৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রেজাউল আলম অপু। অপুর প্রাপ্ত ভোট ২০৮৬। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জসিম উদ্দীন জুয়েলের প্রাপ্ত ভোট ১৭৪৭। এই নির্বাচনে অপুই সর্বোচ্চ ভোট পেয়েছেন। উল্লেখ্য, গত নির্বাচনে মিসবাহ-অপু প্যানেল প্রতিদ্বন্দ্বিতা কওে পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে সমিতির প্রায় সাড়ে ৭ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪ হাজার ভোটার তাদের ভোট প্রদান করেন বলে জানা গেছে। নির্বাচনে মিসবাহ-অপু প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সমিতির ১৯ সদস্যের কার্যকরী পরিষদের মধ্যে মিসবাহ-অপু প্যানেল সাধারণ সম্পাদক পদ সহ ১৬টি পদে আর মান্নান-অপু প্যানেল সভাপতি পদ সহ ৩জন প্রার্থী জয়লাভ করেন। ওইদিন নির্বাচনকে ঘিরে ওজনপার্ক ছিলো উৎসবমুখর। এবারের নির্বাচনে দুটি প্যানেলই শক্তিশালী হওয়ায় ভোটাভুটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মান্নান-জুয়েল প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি-আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক-রাজু আহমদ ও কোষাধ্যক্ষ- আব্দুল হান্নান দুখু। অপরদিকে মিসবাহ-অপু প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: সহ-সভাপতি- মুহিবুর রহমান রুহুল, সাধারণ সম্পাদক-রেজাউল আলম অপু, সাংগঠনিক সম্পাদক- মাহমুদুল কবির রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- ছিদ্দিক আহমদ, দফতর সম্পাদক- শামসুল আলম শিপলু, প্রচার সম্পাদক-আবু রাসেল, ক্রিড়া সম্পাদক- জামিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক-ফয়েজ আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা- হাফসা ফেরদৌস হেলেন। কার্যকরী সদস্য পদের প্রার্থীরা হলেন: মাহবুব উদ্দীন আলম, মোহাম্মদ আমিন উদ্দীন, ইকবাল হোসেন, রেজোয়ান আহমদ, মাসুদুর রহমান, শরীফ আহমদ ও ফরহাদ হোসাইন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি