নিউ ইয়র্কে বেঙ্গল সোসাইটির জমজমাট বনভোজন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লংআইল্যান্ডের ব্যার্থ পেইচ স্টেট পার্কে বেঙ্গল সোসাইটি অব নিউ ইয়র্কের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জুলাই) আনন্দঘণ পরিবেশে বেঙ্গল সোসাইটির সদস্য পরিবার পরিজন নিয়ে বনভোনের আয়োজন করে।
বনভোজনে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলী, ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক মোঃ সোলেমান আলী, চিটাগাং এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, নির্বাচন কমিশন সৈয়দ মোরর্শেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল সোসাইটি এর্টনী মোঃ আলী বাবুল, এর্টনী রাফী, বেঙ্গল সোসাইটির পরিবার মনে হয় একটি ঈদের আনন্দ মেতে উঠেছে কারণ দীর্ঘ ১৬ মাস করোনায় ঘরে বসে দিন যাপনের পর লং আইল্যান্ডের সবুজ গাছের নীচে বসে, ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠে, সকালে নিজ নিজ গাড়ী নিয়ে একে একে পার্কে প্রবেশ করে বেঙ্গল সোসাইটির সদস্য ও পরিবার পরিজন ও অতিথিবৃন্দ। বারবিকিউ, সিদ্ধ ডিম, কলা নানরুটি দিয়ে অতিথিদের সকালের নাস্তা পরিবেশণ করা হয়। তাহার পর তরমুজ বিতরণের পর ছোট ছোট ছেলে মেয়েদের খেলা শুরু হয়। দুপুর ২টার পর দেশীয় স্বাদে রকমারী খাবার মধ্যাহ্ন ভোজে পরিবেশন করা হয়। উপস্থিত সকলে আনন্দের মধ্যাহ্ন ভোজ শেষ করেন। এরপর মহিলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকালে কাঁচা আমের চাটনী, ঝালমুড়ি ও চা পরিবেশন করা হয়। প্রবাসী শিল্পী শাহানাজ পারুল, রোকসানা হায়দার সংগীত পরিবেশণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে ১৫টি আকর্ষনীয় বিভিন্ন পুরস্কার র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বেঙ্গল সোসাইটির এই বনভোজনের সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর অক্লান্ত পরিশ্রমে বনভোজন সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। পরিশেষে সভাপতি মাহমুদুর হক চৌধুরী বনভোজনে আগত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন। সন্ধ্যা ৮ টায় সকলে গুন গুন গান গেয়ে লং আইল্যান্ডের ব্যার্থ পেইচ স্টেট পার্ক থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে আসে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি