নিউ ইয়র্কে বাংলাদেশি কাউন্সিলর প্রার্থীকে হুমকি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিটি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি কাউন্সিলর প্রাথীকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সিটির কুইন্সের ডিস্ট্রিক্ট ২৪-এর নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হচ্ছে বলে কাউন্সিলর প্রাথী মৌমিতা আহমদ অভিযোগ করেছেন। আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মৌমিতা ছাড়া আরও ৩ জন বাংলাদেশি ও ৪ জন মার্কিনী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌমিতা অভিযোগ করেন, ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার কাউন্সিল সদস্য জেনেরোর সাবেক চিফ অব স্টাফের নেতৃত্বে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ইমেইল প্রেরণ করা হচ্ছে।
এই নির্বাচনে ট্রাম্প সমর্থক বিলিয়নিয়ার স্টিফেন রস, জ্যাক কাইয়ার, আইসাক এশ, জেফ ল্যাব ও জেমস জেনেরো নামের ধনকুবের প্রার্থী হয়েছেন। মৌমিতা প্রাক নির্বাচনী জরিপে এগিয়ে আছেন।
এছাড়া বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটিতে তার পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। মূলত এইসব দেখেই প্রভাবশালী মহল ঈর্ষান্বিত হয়ে উঠেছে এবং বিরোধিতায় নগ্নভাবে মাঠে নেমেছে। মৌমিতা নির্বাচনে স্বল্পমূল্যের আবাসন সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অভিবাসী পরিবারের লাড়াইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন।যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা মৌমিতা পরিবারের সাথে ৮ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। নির্বাচনে অন্য বাংলাদেশি প্রার্থীরা হচ্ছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলীপ নাথ ও মুজিবুর রহমান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি