নিউ ইয়র্কে বাংলাদেশি কাউন্সিল ওমেন শাহানা হানিফকে ফুলেল শুভেচ্ছা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্কের ব্রুকলিন ডিষ্ট্রিক-৩৯ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে নির্বাচিত কাউন্সিল ওমেন বাংলাদেশি শাহানা হানিফ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চিটাগাং এসোসিয়েশনের নির্বাচন কমিশনারবৃন্দ। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় ব্রুকলাইন তার বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শাহানা হানিফের পিতা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি, সাবেক ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ।
চিটাগাং এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার সৈয়দ মোর্শেদ রেজভী চৌধুরী ও নির্বাচন কমিশনার মাষ্টার নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শাহানা হানিফ ব্রুকলিন ডিষ্ট্রিক্ট-৩৯ কাউন্সিল ওমেন হিসেবে চূড়ান্ত ভাবে ৫৭% ভোট পেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে নির্বাচিত হয়েছেন। শাহানা হানিফ প্রথম বাঙালী মুসলিম নারী যিনি নিউ ইয়র্কে কাউন্সিল ওমেন হিসেবে নির্বাচিত হলেন। তিনি চট্টগ্রামের সন্তান এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের মেয়ে।
চিটাগাং এসোসিয়েশনের নির্বাচন কমিশনারবৃন্দ বলেন, চট্টগ্রাম প্রবাসীদের পক্ষে নির্বাচন কমিশন শাহানা হানিফকে অভিনন্দন জানাতে এসেছি। শাহানা হানিফের জন্য প্রবাসী সকল বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করেছেন চিটাগাং এসোসিয়েশনের নির্বাচন কমিশনারবৃন্দ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি