৯ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কে আরও এক বাংলাদেশি পেলেন করোনা সম্মাননা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে আরও এক বাংলাদেশি পেলেন করোনা সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা সম্মাননা পেলেন আরও এক বাংলাদেশি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক (সাঈদ) গত মার্চ থেকে অদ্যাবদি কুইন্স-এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে অবিরাম নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকে এ সম্মাননা পান তিনি। এ পর্যন্ত প্রায় ডজন খানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অফ অনার পেয়েছেন শাহ্ শহীদুলহক (সাঈদ)। তার মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মান পেয়েছেন সর্ব প্রথম গত মাসে তৎকালীন সাবেক সিনেটর হিলারী ক্লিনটন থেকে। আরও আ্যওয়ার্ড দিয়েছেন প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি। স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেছেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান যিনি ওয়েজ এন্ড মিনসের চেয়ারম্যান ছিলেন, চার্লস র‌্যাভেলর্স। আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যান্সার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেছেন স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের উপর অবদান স্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেছেন জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোসালওয়ারকার প্রদান করেছেন। প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মানিত সার্টিফিকেট প্রদান করেছেন । সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাপিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক (সাঈদ)। এ সম্মান প্রদান করেছেন নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলীওমেন মিস ক্যাটলীনা ক্রুজ। উল্লেখ্য, যে গত ৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলমেন্ট এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাক্স বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি