৫ মে ২০২৬

নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক আজ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রস্থ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)-এর নতুন কমিটির নব-নির্বাচিত কর্মকর্তাদের আজ অভিষেক। স্থানীয় সময় রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে ১১ সদস্যের নতুন কমিটি্র সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গত ৬ জানুয়ারি জুম মিটিং-এ অনুষ্ঠিত জরুরি সাধারন সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন-এর উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাংবাদিক তপন চৌধুরী ও সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক-জামান তপন (লেখক-সাংবাদিক), যুগ্ম সাধারণ সম্পাদক-শাহ ফারুকুর রহমান (বিডিইয়র্ক), সাংগঠনিক সম্পাদক-আজিমউদ্দিন অভি (যমুনা টিভি), প্রচার সম্পাদক লেখক-সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন), কানু দত্ত (এটিএন বাংলা) এবং লেখক-সাংবাদিক রাজুব ভৌমিক। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি