৬ মে ২০২৬

নিউ ইয়র্কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২০
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্বাচন পরবর্তী বিক্ষোভের নামে আবর্জনায় আগুন জ্বালানোর অভিযোগে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা আবর্জনায় আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ করার পর আটকের ঘটনা ঘটে। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সমাবেশ করেছে কয়েকশ মানুষ। পুলিশ বলছে, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা এবং দোকানের কাচ ভেঙে ফেলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। একজনের কাছ থেকে চাকু ও অন্যজনের কাছ থেকে বন্দুক উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ এরই মধ্যে বিক্ষোভকারীদের মারমুখি কিছু ছবি প্রকাশ করে বলেছে, প্রত্যেকের মত প্রকাশের ব্যাপারে আমাদের সমর্থন আছে। কিন্তু আগুন জ্বালিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি