৬ মে ২০২৬

নিউ ইয়র্কে আবার বাড়ছে করোনা সংক্রমণ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে আবার বাড়ছে করোনা সংক্রমণ!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনা মহামারী শুরুর দিকের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়ে আক্রান্তের সংখ্যা দৈনিক এক হাজার ছাড়িয়েছে। রোববার স্থানীয় কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। গভর্নর এন্ড্রু কোমোর অফিস থেকে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, গত ৫ জুনের পর আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ। কোমো এক টুইটে বলেন, শুক্রবার ৯৯ হাজার ৯৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে দেড় হাজার জনের করোনা পজিটিভ। তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ যে, নিউইয়র্কবাসীকে করোনা মোকাবেলায় মৌলিক বিধিনিষেধ মেনে চলতে হবে। এতে করোনা পরিস্থিতির অবনতি ও শীতকালীন ফ্লু মোকাবেলায় সক্ষমতা তৈরি হবে। কোমো বলেন, আমরা নিবিড়ভাবে করোনা পরিস্থিতির ডাটা নিউইয়র্কবাসীর নজরে রাখব; যাতে তারা নিজেদের এবং পরিবারের জন্য সচেতন হতে পারেন। করোনা সংক্রমণের সর্বোচ্চ সীমা অতিক্রমের পর থেকে নিউইয়র্কের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি