নিউ ইয়র্ক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: নিউ ইয়র্ক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ২৯ বছরের এক যুবক। শুক্রবার সকালে কুইন্স ভিলেজের এ যুবক তার হোলিস কোর্ট বুলেভার্ড বাড়ির কাছাকাছি মোড়ে ট্রাক ড্রাইভারের দ্বারা আঘাতপ্রাপ্ত হলে তাকে ফ্লাশিংয়ের নিউ ইয়র্ক-প্রেসবিটারিয়ান কুইন্স হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু ঘোষণা করা হয়।
কুইন্স ভিলেজের ১০৫তম প্রিসিঙ্ক্টের পুলিশ ২১২তম স্ট্রিট এবং হিলসাইড অ্যাভিনিউতে একজন পথচারী মোটর যানবাহনের দুর্ঘটনার ৯১১ কলের পর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ।সেখানে তারা দেখতে পান ২৯ বছর বয়সী যুবক শারীরিক গুরুতর আঘাত নিয়ে সড়কের উপর পড়ে আছে। ইএমএস ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে ফ্লাশিংয়ের নিউ ইয়র্ক-প্রেসবিটারিয়ান কুইন্স হাসপাতাল নিয়ে যান। সামান্য পরে তার মৃত্যু ঘোষিত হয়।
পুলিশ জানায় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম কেভিন থোরাল। তিনি ৮৯তম অ্যাভিনিউ এবং হোলিস কোর্ট বুলেভার্ডের মোড়ে বাস করতেন। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াডের তদন্তে জানা যায় যে, থোরাল হিলসাইড অ্যাভিনিউ পারাপারের চেষ্টা করছিলেন। তখন ২১২তম স্ট্রিটে উত্তরমুখী যাত্রা করা একটি ফ্রেইটলাইনার বক্স ট্রাকের সীটের পিছনে বসা ৫১ বছর বয়সী একজন ড্রাইভার তাকে আঘাত করেন। ড্রাইভার তখন হিলসাইড অ্যাভিনিউতে বাঁয়ে মোড় নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক এ সময়ে ধাক্কা লাগে থোরালের সাথে।
ড্রাইভার আহত হননি। তিনি ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকেন। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায় নাই। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি জোরালোভাবে তদন্ত করছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি