নিউ ইয়র্ক প্রবাসী আ. লীগ নেতা মতিন আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটানস্থ মাউন্ট সাইনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালেই হার্টের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। ইতিপূর্বে তার ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্বীয়-স্বজনসহ বহু বন্ধু-বান্ধব রেখে যান। তার মৃত্যুতে দলের নেতাকর্মি ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সন্তান এম এইচ মতিন ব্যক্তিগত জীবনে স্বল্পভাষী আর সাদা মনের মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছিলেন।
এম এইচ মতিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা বুধবার বেলা সোয়া ১টায় বাদ জোহর এস্টোরিয়াস্থ আল আমীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটিন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি