৮ মে ২০২৬

নিউ ইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী
নিউ ইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন শেষে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে আট দিনের সফর শেষে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক থেকে আবুধাবি হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক সময় গতকাল রোববার রাত ১১টায় জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইত্তিহাদ এয়ারলাইন্সের বিমানটি (ইওয়াই-১০০) যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আরব আমিরাত সময় সোমবার রাত ৮টায় প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। তিন ঘণ্টা যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-১২৮) ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন যোগ দিতে আট দিনের সফরে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি