২১ জুন ২০২৬

নিউ জার্সিতে বাংলাদেশিদের সাথে মার্কিন দুই প্রার্থীর মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ জার্সিতে বাংলাদেশিদের সাথে মার্কিন দুই প্রার্থীর মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর সাথে স্থানীয় বাংলাদেশিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব ভবনে বৃহস্পতিবার মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নিউ জার্সির দ্বিতীয় কংগ্রেসোনাল ডিস্ট্রিক থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডি এবং আটলান্টিক কাউন্টির শেরিফ পদপ্রাথী এরিক শেফলার বাংলাদেশী স্থানীয় নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আটলান্টিক সিটি বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসাইনে সভাপতিত্বে এবং প্রস ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশি ফর বাউডেন নিউ জার্সি ষ্টেট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহীন এবং এমি কেনেডির নির্বাচনী ক্যাম্পেইন আইটি সাফোর্টে সহায়তাকারী মোহাম্মদ নবীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় কংগ্রেস প্রার্থী এমি কেনেডি মত বিনিময় সভা আয়োজনের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন ইতিমধ্যে সাউথ এশিয়ান কমিউনিটি বিশেষ করে বাংলাদেশীদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে।তিনি বলেন বাংলাদেশীদের আতিথীয়তা,সততা এবং কর্মদক্ষতার প্রশংসা করে বলেন নির্বাচিত হলে বাংলাদেশীরা সবসময় বিপদে আপদে তাকে কাছে পাবে।নির্বাচনে পরবর্তীতে যে কোন সময় বাংলাদেশীদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন আগামী ১০ দিন ডেমোক্রেট প্রার্থীদের নির্বাচিত করার জন্য ডোর টু ডোর নক করার অনুরোধ জানান সবাইকে। আটলান্টিক কাউন্টির শারীপ পদে প্রাথী এরিক শেফলার আমি অতীতে বাংলাদেশীদের সাথে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও থাকব। তিনি বলেন এইবারও পূনঃনির্বাচিত হলে আটলান্টিক কাউন্টিতে ইমিগ্যান্টসহ সকলের নিরাপত্তা বিধানে আমি অতিতের ন্যায় আগামীতেও বিভিন্ন কার্যাবলী অব্যহত রাখবো। বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দ ব্যস্ততার মধ্যেও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের সাথে সময় দেয়ার জন্য এমি কেনেডি এবং এরিক শেফলারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বক্তব্য রাখেন আটলান্টিক সিটির ফিফথ ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনে সদস্য প্রার্থী ফারুক তালুকদার, আটলান্টিক সিটির ডেমোক্রটিক পার্টির নির্বাচিত কমিটি পারসন ইমতিয়াজ হোসেন লিটু, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক পার্টির সার্জেন্ট অব আর্মস নাসির উদ্দিন শেখ খোকন, লেবার অর্গানাইজেশান লোকাল ফিফটি ফোর এবং এসাল নেতা জাহাঙ্গীর কবির, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির প্রাক্তন সভাপতি মোঃ রহমান বাবুল, সিকস ওয়ার্ড কাউন্সিলম্যান প্রার্থী সোহেল আহমেদ, এবি টিভির ডাইরেক্টর নাসির খান, কমিউনিটি সোসাল একটিভিস্ট এবং বাংলাদেশি ফর বাউডেন নিউ জার্সি ষ্টেট কো-অর্ডিনেটর জয়দেব কর্মকার, ডাঃ মাহফুজুর রহমান, কমিউনিটি একটিভিস্ট জামিল, কমিউনিটি একটিভিস্ট অভিজিত চৌধুরী, কমিউনিটি সোসাল একটিভিস্ট আনিসুর রহমান, সফটওয়ার ইঞ্জিনিয়ার তানভির আহমেদ, সফটওয়ার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসেন, কমিউনিটি সোসাল একটিভিস্ট মোঃ আলম, কমিউনিটি একটিভিস্ট জয়ন্ত সিনহা, কমিউনিটি সোসাল একটিভিস্ট নজরুল ইসলাম, সফটওয়ার ইঞ্জিনিয়ার তানভির আহনৃদ মেহেদি এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি এবং বাংলাদেশি ফর বাউডেন নিউ জার্সি ষ্টেটের চীফ কো-অর্ডিনেটর আকবর হোসাইন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি