নিউ জার্সিতে বাংলাদেশি দুই কাউন্সিলর প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডে আবারও দুই বাংলাদেশি সাবেক কাউন্সিলরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গত ১২ মে উক্ত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনী ফলাফলে মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক সমান সংখক ভোট পেয়েছিলেন ফলে নির্বাচন কমিশন ফলাফলে কাউকেই বিজয়ী ঘোষনা করতে পারেনি। আগামী ৩ নভেম্বর প্রসিডেন্ট নির্বাচনের সাথে বিশেষ নির্বাচনের এই আয়োজন করেছেন স্থানীয় পেসাইক কাউন্টি নির্বাচন অফিস।
প্যাটারসননের দুই বাংলাদেশি কাউন্সিলরের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশিদের মাঝে উত্তেজন বিরাজ করছে। সাবেক এ দুই কাউন্সিলর ছাড়াও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আরো ৫ প্রার্থী। উন্নয়নের নানান আশ্বাস দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ স্থানীয় গুরুত্বপূর্ণ বেশ ক'টি পদে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে এক অন্যরকম আমেজ।
নিউ জার্সির প্যাটারসন সিটিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস। শুধুমাত্র ২ নম্বর ওয়ার্ডেই বাংলাদেশিসহ বিভিন্ন জাতী-গোষ্টির ভোটার রয়েছেন সাড়ে ১৪ হাজার। যার অধিকাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। টানা ৮ বছর ধরে ওয়ার্ডটি বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক দুই কাউন্সিলরদের দখলে। এর মধ্যে ৪ বছর করে পর্যায়ক্রমে দ্বায়িত্বপালন করেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক। ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও লড়ছেন প্রতিদ্বন্দ্বি এই দুই প্রার্থী।কমিনিউটির উন্নয়নকে মাথায় রেখে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটারও বেশ সচেতন।
উন্নয়নের ধারা অব্যহত রাখতে শাহীন খালিক তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে নানা যুক্তি তুলে ধরছেন। এক্ষেত্রে মসজিদগুলোতে মাইকে প্রকাশ্যে আযান, পাবলিক স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে হালাল খাবারের ব্যবস্থা, বাংলাদেশ বুলেভার্ড হিসাবে প্যাটারসনের প্রধান সড়কের নামকরনসহ উন্নয়নের নানান ফিরিস্তি তুলে ধরছেন।
অপরদিকে আক্তারুজ্জামান ফয়সল বাড়িঘরের ট্যাক্স ও সুয়ারেজ বিল বৃদ্বির বিরুদ্বে আন্দোলন ছাড়াও অপরাধ দমনে তার নেওয়া বলিষ্ট ভুমিকাসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। স্থানীয় ভোটাররা বলছেন আবারও এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি