৭ মে ২০২৬

নিউ জার্সিতে ১ হাজার বেডের ডিটেনশন সেন্টার পুনরায় চালু করছে আইসিই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ জার্সিতে ১ হাজার বেডের ডিটেনশন সেন্টার পুনরায় চালু করছে আইসিই
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ১ হাজার বেডের একটি ডিটেনশন সেন্টার পুনরায় চালু করতে যাচ্ছে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)। এজন্য জন্য তারা একটি বৈশ্বিক বেসরকারি ঋণদাতার সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) অভিবাসন ও শুল্ক প্রয়োগ এ তথ্য জানিয়েছে। আইসিই নিউ জার্সি রাজ্যের নিউয়ার্ক শহরের ডিলানি হল (Delaney Hall) নামের এই সুবিধাটি ফেডারেল ইমিগ্রেশন প্রসেসিং-এর জন্য ব্যবহার করবে। আইসিই-এর ভারপ্রাপ্ত পরিচালক ক্যালেব ভিটেলো এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান থাকার কারণে এটি লজিস্টিকস সহজ করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসীদের গ্রেফতার, আটক এবং প্রত্যাবাসনের যে নির্দেশ তা কার্যকর করতে আমাদের হেফাজতে থাকা ব্যক্তিদের দ্রুত প্রসেসিং সহজ হবে। গত শুক্রবার ভিটেলোকে আইসির সমস্ত ফিল্ড ও এনফোর্সমেন্ট কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ১৫ বছরের একটি ফিক্সড-প্রাইস চুক্তি, যা জিইও গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। জিইও গ্রুপ সারা দেশে বেসরকারি কারাগার পরিচালনা করে। জিইও গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান জর্জ সি জোলে নতুন চুক্তি নিয়ে বলেন, আমাদের মালিকানাধীন ডিলানি হল সুবিধাটি আইসিই-এর জন্য উত্তর-পূর্বাঞ্চলে প্রয়োজনীয় ডিটেনশন সুবিধা এবং সহায়ক পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এটি আমাদের জন্য একটি নজিরবিহীন সুযোগ। যার মাধ্যমে আমরা ফেডারেল সরকারের সম্প্রসারিত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট লক্ষ্য পূরণে সহায়তা করতে পারবো। ২০২৪ সালের এপ্রিল মাসে জিইও গ্রুপ নিউ জার্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিল, কারণ রাজ্যের একটি আইন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে আইসিই-এর সঙ্গে অভিবাসীদের আটক সংক্রান্ত চুক্তি করতে নিষেধ করে। ২০২৩ সালে একটি ফেডারেল আদালত ওই আইনটিকে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসাংবিধানিক বলে রায় দেয়। তবে সেই রায় এখনো একটি ফেডারেল আপিল আদালতের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। আইনি নথি অনুযায়ী, বর্তমানে জিইও গ্রুপ যুক্তরাষ্ট্রের ২০টি সুবিধায় মোট ১৯,০০০ বেডের জন্য আইসিই-এর সঙ্গে চুক্তি করেছে। সেখানে নিরাপদ আবাসিক সেবা প্রদান করা হয়। জোলে বলেন, এই সুযোগটি কাজে লাগাতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে রয়েছে ৭০ মিলিয়ন ডলারের মূলধনী ব্যয় বিনিয়োগ,বর্ধিত ডিটেনশন সুবিধা, নিরাপদ পরিবহন, ইলেকট্রনিক মনিটরিং এবং সম্পর্কিত সেবা প্রদানের জন্য আমাদের সক্ষমতা বাড়াবে। আইসিই ও ফেডারেল সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা জোরদার করবে। বৃহস্পতিবারের আয়ের প্রতিবেদনে জোলে আরও বলেন, কোম্পানি বিদ্যমান সুবিধাগুলো সংস্কারে ৩৮ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত জিপিএস ট্র্যাকিং ডিভাইসের জন্য ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া নিরাপদ পরিবহন বহর সম্প্রসারণে আরও ৭ মিলিয়ন ডলার ব্যয় করবে। জোলে বলেন, এই বিনিয়োগের মাধ্যমে আইসিই-এর জন্য ১৭,০০০ ডিটেনশন বেড খোলা হবে। তিনি আরও বলেন, এই অতিরিক্ত ১৭,০০০ বেডের ব্যবহার বার্ষিক রাজস্ব বৃদ্ধির পরিমাণ ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলারের মধ্যে আনতে পারে যা আমাদের নিরাপদ সেবার নিজস্ব সুবিধাগুলোর গড় মার্জিন ২৫ থেকে ৩০ শতাংশের সমান হবে। এই অতিরিক্ত বেডের মধ্যে নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত আমাদের ১,০০০ বেডের ডিলানি হল সুবিধাটিও রয়েছে। এই অধিগ্রহণ এমন সময় ঘটছে, যখন ব্ল্যাকওয়াটারের সাবেক সিইও এরিক প্রিন্স নতুন প্রশাসনকে একটি ২৬ পৃষ্ঠার পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেখানে ব্যাপক ডিপোর্টেশন কার্যক্রমে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারের প্রস্তাব রয়েছে। নিউ জার্সি গভর্নরের কার্যালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমের অনুরোধের জবাব দেয়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি