নিউ জার্সির আটলান্টিক সিটিতে জমজমাট 'বাংলাদেশ মেলা'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলাণ্টিক সিটিতে গত মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সির উদ্যোগে বাংলাদেশ মেলা। এ মেলাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়াম পরিনত হয়েছিল বাংলাদেশীদের উৎসব মুখর স্থানে। আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা হচ্ছে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের ঢাকা সিটির রমনা বটমূলের বৈশাখী মেলা অথবা চট্রগ্রামের লালদিঘীর জব্বারের বলিখেলার মত আনন্দ উচ্ছাসে ভরপুর।বাংলাদেশ মেলাকে সামনে রেখে ইতিমধ্যে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীরা চাকুরী থেকে ছুটি নিয়ে রেখেছিলেন ২৭ই জুলাই মঙ্গলবার জন্য ।স্কুল-কলেজের ছেলে-মেয়েদের ছুটির দিন থাকায় বিদেশে বসে দেশীয় সংস্কৃতির স্বাদ নেয়ার জন্য উপস্থিত হয়েছিল সাউথজার্সীতে বসবাসরত স্কুল-কলেজের ছেলেমেয়েরা। এদিকে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান তাদের সংগঠন একটি সুন্দর মেলা আয়োজনের মাধ্যমে একদিকে যেমন প্রবাসীদেরকে আনন্দ দেয় ঠিক তেমনি বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। জহিরুল ইসলাম বাবুল আরও জানান গত ২০১৮ সালের ন্যায় এই মেলা থেকে আয়কৃত অর্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।এছাড়াও এই মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিবিদগন বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরী হবে বলে তারা জানান। মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফজলুল কাদের। এবারের মেলার আহবায়ক ছিলেন গিয়াসউদ্দিন পাঠান এবং সদস্য সচিব মোঃ আইয়ুব।
বিকেল ৭টায় বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি ফজলুল কাদের। এরপর যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মেলায় ছিল খাবার ও পোশাকসহ হরেক রকমের দোকান এবং র্যাফেল ড্র ইত্যাদি। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, নাজু আকন্দ এবং মুমু। মেলার আয়োজক কর্মকর্তারা বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশীয় শিল্প-সংস্কৃতিকে পরিচিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি