৭ মে ২০২৬

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পুলিশ কর্মকর্তার ওপর হামলাকারী বন্দুকধারীর ৩৫ বছরের কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পুলিশ কর্মকর্তার ওপর হামলাকারী বন্দুকধারীর ৩৫ বছরের কারাদণ্ড

 

মিনারা হেলেন: নিউ ইয়র্কের ম্যানহাটানের বাসিন্দাকে ২০১১ সালে জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে দিনে-দুপুরে দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার ৩৫ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফিফথ অ্যাভিনিউর বাসিন্দা অ্যান্টোনিও ওলমেডা (৬৬)কে দুইটি হত্যাচেষ্টাসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করে একটি জুরি বোর্ড। তারা মাত্র আট মিনিটে রায়ে পৌঁছায় এবং ২৭ জুন তাকে দোষী ঘোষণা করা হয়।

কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, 'রাস্তার নিরাপত্তায় নিয়োজিত কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা আসলে একটি সভ্য সমাজের ভিত্তির ওপরই হামলা। এটি আমাদের সমাজের নিরাপত্তা, আস্থা ও শৃঙ্খলাকে দুর্বল করে'

আদালতের নথি অনুযায়ী, ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকেল ৪টার কিছু পর, এনওয়াইপিডির অফিসার স্টিফেন ড্যানিসি ও ম্যাথিউ ফেরারা জ্যাকসন হাইটসের ৩৭-৫৫ ৭৬তম স্ট্রিটের সামনে পেট্রোল দিচ্ছিলেন। এ সময় একজন বেসামরিক ব্যক্তি তাদের কাছে এসে জানান যে, একজন সন্দেহভাজন ব্যক্তি লম্বা ট্রেঞ্চ কোট, ফেডোরা টুপি, চশমা এবং নকল গোঁফ-দাড়ি পরে ঘুরছে।

পুলিশ ওলমেডাকে দেখতে পায়, তখন তার দুই হাত পকেটে ছিল। তারা তাকে হাত দেখাতে বলেন। কিন্তু ওলমেডা অস্বীকৃতি জানালে, অফিসার ড্যানিসি তার পিঠে হাত রাখেন এবং টের পান যে, সে ট্রেঞ্চ কোটের নিচে বুলেটপ্রুফ ভেস্ট পরে আছে।

কয়েক সেকেন্ডের মধ্যেই ওলমেডা নিজেকে ছাড়িয়ে নেয়, দুই অফিসারের কাছ থেকে সরে গিয়ে ঘুরে দাঁড়ায় এবং তার পকেট থেকে একটি .৩৮-ক্যালিবার টরাস রিভলভার বের করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি পাশের একটি শিশুদের দাঁতের চিকিৎসাকেন্দ্রের জানালায় আঘাত করে।

ওলমেডা পালানোর সময় তার ফেডোরা টুপি, নকল গোঁফ, দাড়ি ও চশমা ফেলে যায়, যা পরে উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। তার ডিএনএ নিউ ইয়র্ক রাজ্যের ডিএনএ ইনডেক্স সিস্টেমে থাকা পূর্বের অস্ত্র রাখার মামলার নমুনার সঙ্গে মিলে যায়।

২০১১ সালের ১৯ ডিসেম্বর ওলমেডাকে ম্যানহাটানে ইস্ট ১৬তম স্ট্রিটে তার গাড়িতে উঠার সময় গ্রেপ্তার করা হয়। তার গাড়ি থেকে একটি .৩৮-ক্যালিবার রিভলভার, যার মধ্যে দুটি সজীব গুলি এবং তিনটি খালি খোসা ছিল, তা উদ্ধার করা হয়।

ক্যাটজ বলেন, “অভিযুক্ত একেবারে কার্টুনের মতো ছদ্মবেশেনকল গোঁফ, ফেডোরা টুপি ও ট্রেঞ্চ কোট পরে বিকেল ৪টার দিকে হাঁটছিল, যখন এনওয়াইপিডির সদস্যরা তাকে থামান। কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটি রিভলভার বের করে দুই অফিসারের ওপর গুলি চালায়।”

হত্যাচেষ্টার পাশাপাশি, জুরি ওলমেডাকে পুলিশ কর্মকর্তার ওপর চরম আক্রমণচেষ্টা ও প্রথম ডিগ্রির হামলার চেষ্টার দায়েও দোষী সাব্যস্ত করে।

কুইন্স সুপ্রিম কোর্টের বিচারপতি কেনেথ হোল্ডার তাকে ৩৫ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেন।

এটি ছিল মামলাটির দ্বিতীয় দফার রায়। আগে ২০১৬ সালের জুলাইয়ে ওলমেডা দোষ স্বীকার করলেও তার বিরুদ্ধে একটি ফেডারেল মামলার প্রক্রিয়াগত জটিলতার কারণে সেই স্বীকারোক্তি বহাল রাখা সম্ভব হয়নি। ফলে মামলাটি পুনরায় বিচারকার্যে ফেরত পাঠানো হয়।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, এই মামলাটি নিউ ইয়র্ক সিটির পুলিশ সদস্যরা প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন, তার একটি কঠিন স্মারক,” আমি জুরির সদস্যদের তাদের সেবার জন্য ধন্যবাদ জানাই।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি