১১ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির মানবসম্পদ প্রশাসন (এইচআরএ)-এর এক পুলিশ কর্মকর্তাকে জ্যাকসন হাইটসে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। সোমবার, ২০ অক্টোবর কুইন্স স্পেশাল ভিকটিমস স্কোয়াডের গোয়েন্দারা এ তথ্য জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তা শুক্রবার, ১৭ অক্টোবর রাতে রুজভেল্ট অ্যাভিনিউয়ে এক নারীর কাছে নিজেকে ফেডারেল এজেন্ট পরিচয় দিয়ে যৌন নির্যাতন করেন।

৩৩ বছর বয়সী আজিজজন মাখমুদিয়কে ২২ অক্টোবর কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নিপীড়ন, দ্বিতীয় ডিগ্রির অবৈধ আটক এবং প্রথম ডিগ্রির পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ১৭ অক্টোবর রাত ১০টা থেকে ১১টার মধ্যে ৭৯তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে মাখমুদিয় ওই নারীর কাছে গিয়ে রূপালি রঙের একটি পুলিশ ব্যাজ দেখান এবং নিজেকে এজেন্ট হিসেবে পরিচয় দেন। পরে তিনি ভুক্তভোগীকে পাশের গাড়িতে নিয়ে গিয়ে সামনের সিটে বসতে বলেন।

তিনি ভুক্তভোগীর দুই কব্জিতে সামনের দিকে হাতকড়া পরিয়ে বলেন, যদি সে তার কথা মতো কাজ করে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং জেলে যেতে হবে না। এরপর মাখমুদিয় হাতকড়া খুলে দিতে বলেন এবং ভুক্তভোগীকে তার সোয়েটার খুলতে বলেন।

ভুক্তভোগী নির্দেশ মেনে চলার পর মাখমুদিয় তার ব্রার নিচে হাত ঢুকিয়ে স্তনে স্পর্শ করেন এবং পরে তাকে প্যান্ট ও অন্তর্বাস নামাতে বলেন। ভুক্তভোগী তা করলে, মাখমুদিয় তার যৌনাঙ্গে হাত দিয়ে স্পর্শ করেন অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক শরীফা নাসের-কুয়েলার ১০ হাজার ডলার নগদ জামিন, ৩০ হাজার ডলারের বন্ড বা আংশিকভাবে নিরাপদ ৩০ হাজার ডলারের বন্ডের শর্তে জামিন নির্ধারণ করেন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি