নিউ ইয়র্কের বাফেলোতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (মে ৩০) স্থান্যীয় আলাউদ্দিন রেস্ট্রুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাফেলো শাখা উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, ত্যাগ, সাহসিকতার এবং সর্বোপরি দেশপ্রেম নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের আগমনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ছিল অনুষ্ঠানটি।
করোনা মহামারীর এই দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রেসিডেন্ট জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এতো সংখ্যক নেতা কর্মীর উপস্থিতি দেখে সকলেই উৎফুল ছিলেন। জিয়া প্রেমীদের ভালোবাসা এবং জিয়ার আদর্শ বাস্তবায়নের শপথ নিয়ে ভবিষ্যতে বাফেলো শহরে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ বিএনপি কমিটি গঠন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান সমন্বয়ক, নিউ ইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার বলেন, আমার সুদীর্ঘ ৪০ বছর যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে দেখেছি দলের নেতৃত্ব প্রতিযোগিতা থাকলেও জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা সকলেই ঐক্যবদ্ধ, তাই সময় এসেছে বাঙালি কমিউনিটির উন্নয়নমুখী বাফেলো শহরে একটি ঐক্যবদ্ধ কমিটি ঘোষণার।' স্থানীয় নেতৃবৃন্দের মূল্যায়ন করে বিএনপি হাই কমান্ড একটি ফলপ্রসূ কমিটি উপহার দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাফেলো, নিউ ইয়র্ক-যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রর যুগ্ম সদস্য সচিব মুন্সী মোঃ সাজেদুর রহমান টেনটুর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন কুয়েত যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বাফেলো নিবাসী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের সদস্য মোঃ কামাল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি'র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ন সদস্য সচিব মতিউর রহমান লিটু। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা এবং সফল রাষ্ট্র পরিচালনার বিস্তারিত আলোচনার করে উপস্থিত সকলকে মুগধ করেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে প্রেসিডেন্ট জিয়ার সমকক্ষ বিচক্ষন ও সাহসী দেশপ্রেমিক দ্বিতীয় কাউকে পাওয়া যাবেনা বলেও প্রধান বক্তা দাবি করেন। জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সর্বোপরি সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ জাহাঙ্গীর আলম, জালাল হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ কামাল উদ্দিন, ইমদাদুল হক ডালিম রিপন, শফিকুল আলম, শাহাদাত আলম, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ কে উদ্দিন,মোঃ শাহাদত রহমান মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফখরুদ্দিন মোঃ হায়দার আবেদীন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মাইনুল উদ্দিন মোঃ ফয়সাল খান, মোঃ মুনসুর আলম মুন্না, মোঃ মঞ্জু, আবুল কাশেম, আবু সাঈদ, আইয়ুব, বইসো, বদরুল আলম, তানিম, তৈবুর রহমান, হুমায়ুন কবির, মোঃ জগলুল হক শাহীন, আব্দুল মান্নান, আব্দুল কাইয়াম সানি, আব্দুল কাইয়ুম, ফারুক হোসেন প্রমুখ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি