নিউ ইয়র্কের আইনি পরামর্শদাতা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ
আবু সাবেত: সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত প্রতারণা ঠেকাতে মেটা-এর প্রধান মার্ক জুকারবার্গ-এর কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ।
শুক্রবার পাঠানো এক চিঠিতে তিনি বলেন, অবৈধ অভিবাসীসহ নিউ ইয়র্কের অনেক মানুষ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ-এ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। এসব প্রতারক নিজেদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানকারী সংস্থা হিসেবে পরিচয় দিচ্ছে এবং অভিবাসন সংক্রান্ত সহায়তার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছে।
ব্র্যাগ জানান, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, ফলে সেই অর্থ উদ্ধার করা বা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। প্রতারকরা ক্যাথলিক চ্যারিটিজ অফ বাল্টিমোর, ক্যাথলিক চ্যারিটিজ অফ গ্রেটার হিউস্টন এবং ক্যাথলিক চ্যারিটিজ অফ ট্রেন্টন-এর মতো পরিচিত ধর্মীয় ও আইনি সংস্থার নাম ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে।
চিঠিতে ব্র্যাগ উল্লেখ করেন, ভুয়া অ্যাকাউন্টগুলো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে সরল মানুষদের সাথে যোগাযোগ করছে এবং ভুয়া আইনি সেবার বিনিময়ে অর্থ আদায় করছে।
এই পরিস্থিতি মোকাবেলায় তিনি মেটাকে কয়েকটি পদক্ষেপ নিতে অনুরোধ করেন, যার মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার জন্য প্রতারক রিপোর্ট করার বিশেষ ব্যবস্থা চালু করা, সন্দেহজনক অ্যাকাউন্ট দ্রুত স্থগিত করা এবং ব্যবহারকারীদের পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা।
আরও পড়ুন: ৪৬ বছর প্রথমবার সরাসরি আলোচনায় বসল যুক্তরাষ্ট্র ও ইরান
অভিবাসী অধিকার সংগঠনগুলোও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন-এর প্রেসিডেন্ট ও সিইও মুরাদ আওয়াদেহ বলেন, অভিবাসীরা যেন নিরাপদে আইনি সহায়তা নিতে পারে, কিন্তু সামাজিক মাধ্যমে প্রতারকরা তাদের দুর্বল অবস্থার সুযোগ নিচ্ছে। তিনি অভিযোগ করেন, মেটা যথাযথভাবে ভুয়া ও প্রতারণামূলক অ্যাকাউন্ট শনাক্ত ও অপসারণে ব্যর্থ হচ্ছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি