নিউ ইয়র্কের আগ্নেয়াস্ত্র আইনে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে খারিজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: সোমবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কে সদ্য প্রণীত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনকে চ্যালেঞ্জ জানানো একটি মামলার শুনানিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অত্র বহনের অধিকারের একটি নতুন মামলাকে পাশ কাটিয়ে গেল আদালত।
এই আইনটি ২০২২ সালের জুনে সুপ্রিম কোর্ট বাড়ির বাইরে আগ্নেয়াস্ত্র বহনের অধিকার প্রসারিত করার রায় দেওয়ার পরপরই কার্যকর করা হয়। আদালত ইতিপূর্বে আইনটি স্থগিত রাখার আবেদনও খারিজ করেছিল।
ফলে নিউইয়র্ক-ভিত্তিক দ্বিতীয় ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের ২০২৩ সালের অক্টোবরের রায়ই বলবৎ থাকল, যেখানে কিছু বিধান বাতিল করা হলেও মূল কিছু বিধান বহাল রাখা হয়েছে।
স্বাস্থ্যসেবা কেন্দ্র, গির্জা, পার্ক, বিনোদন কেন্দ্রসহ জনসমাগমস্থলে গোপনে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা বহাল থাকছে। একইসঙ্গে গোপন অস্ত্র বহনের লাইসেন্স পেতে 'ভাল নৈতিক চরিত্র' প্রমাণের শর্তও বহাল থাকছে।
তবে, যে বিধানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বেসরকারি সম্পত্তিতে গোপন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ছিল, তা স্থগিত রয়েছে। পাশাপাশি গোপন অস্ত্র বহনের লাইসেন্সের আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য জমা দেওয়ার শর্তটিও আপাতত স্থগিত।
২০২২ সালের সুপ্রিম কোর্টের রায়ের পর কিছু রাজ্যে নতুন নিয়ন্ত্রণমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং বহু পুরনো আগ্নেয়াস্ত্র আইন আদালতে বাতিল হয়েছে। ফলে এ নিয়ে আদালতে বহু আপিল জমা পড়েছে, যেখানে ২০২২ সালের রায়ের পরিসর নির্ধারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই মামলাটি দায়ের করেছিলেন ইভান অ্যান্টোনিউক ও আরও পাঁচজন, যারা বাড়ির বাইরে আগ্নেয়াস্ত্র বহন করতে চান।
২০২২ সালে সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কের এক শতাব্দী পুরনো আইন বাতিল করে দেয়, যেখানে গৃহের বাইরে আগ্নেয়াস্ত্র বহনের জন্য 'বিশেষ আত্মরক্ষার প্রয়োজন' প্রমাণ করতে হতো। এর এক মাস পর নিউ ইয়র্ক আইনসভা নতুন আইন 'কনসিলড ক্যারি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট' পাস করে। যেখানে আরও কঠোর লাইসেন্সিং প্রক্রিয়া, চরিত্র রেফারেন্স, পরিবার বা সহবাসীদের যোগাযোগের তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়।
চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট গার্হস্থ্য সহিংসতার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মালিকানা নিষিদ্ধকারী ফেডারেল আইন বহাল রাখলেও, একই সময়ে একাধিক অস্ত্র-বিষয়ক মামলার শুনানি এড়িয়ে গেছে।
এছাড়া, অস্ত্র বহনের অধিকারের সাথে সরাসরি সম্পর্কিত না হলেও, গত মাসে আদালত বাইডেন প্রশাসনের "ঘোস্ট গান" কিট নিয়ন্ত্রণের পদক্ষেপ অনুমোদন করেছে, যা সহজেই আগ্নেয়াস্ত্রে রূপান্তরযোগ্য।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি