নিউ ইয়র্কে মার্কিন সাংবাদিকের অনন্য রিকশা প্রদর্শনী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে বেড়ে ওঠা পেশাদার মার্কিন সাংবাদিক ও আলোকচিত্ৰকর অ্যান্ডি আইজ্যাকসনের সংগৃহিত বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশার ভিন্নধর্মী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার ব্রুকলিনের ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী।
বর্ণীল এ রিকশা প্রদর্শনীতে অংশ নেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে দর্শনার্থীদের অবগত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সহজাত প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাদিয়া ফয়জুননেসা।
যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য অ্যন্ডি আইজ্যাকসনকে আন্তরিক ধন্যবাদ জানান কনসাল জেনারেল। অ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন ‘অথেনটিক সাইকেল রিকশা’।
পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘রিক্সাএনউয়াইসি’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পীর আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয় বলে জানা তিনি। এরই পরিপ্রেক্ষিতে এই প্রদর্শনীর আয়োজন করেছেন অ্যান্ডি আইজ্যাকসন। বাংলাদেশি ও মার্কিন দর্শক আগ্রহভরে এই রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর এই প্রদর্শনী চলবে বলেও জানান সাংবাদিক অ্যান্ডি আইজ্যাকসন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি