৪ মে ২০২৬

আইসিই বিরোধী বিক্ষোভকারীদের হামলা

নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৫৮ পিএম
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার

ব্রুকলিনের একটি হাসপাতালের জরুরি প্রবেশ ও বের হওয়ার পথ অবরুদ্ধকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ

আবু সাবেত: নিউ ইর্কের ব্রুকলিনের একটি হাসপাতালের জরুরি প্রবেশ ও বের হওয়ার পথ অবরুদ্ধকালে পুলিশের সঙ্গে বিশৃঙ্খল সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে প্রায় ২০০ জন আইসিই বিরোধী বিক্ষোভকারী হামলায় অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে।
বিক্ষোভকারীরা বুশউইকের ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়, যখন তারা জানতে পারে যে ফেডারেল অভিবাসন সংস্থার (আইসিই) কর্মকর্তারা এলাকায় আছেন এবং একজন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন।
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে ও আশেপাশের সড়ক দখল করে ফেলে, যাতে আইসিই কর্মকর্তারা ওই ব্যক্তিকে নিয়ে বের হতে না পারেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক চিদোজিয়ে উইলসন ওকেকে, যিনি আগে হামলা ও মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
এনওয়াইপিডির এক মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা হাসপাতালের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছিল, ফলে জরুরি যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল।
এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা ও একজন বিক্ষোভকারীর মধ্যে ছোটখাটো ধাক্কাধাক্কি বড় সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষ একে অপরকে ধাক্কা দেয় ও আঘাত করে।
রবিবার ভোর প্রায় ২টার দিকে আইসিই কর্মকর্তারা ওকেকেকে নিয়ে হাসপাতাল ত্যাগ করলে পরিস্থিতি চরমে পৌঁছায়। তারা কিছু বিক্ষোভকারীর ওপর পেপার স্প্রে ব্যবহার করে একটি এসইউভি গাড়িতে দ্রুত চলে যায়।
ফেডারেল কর্তৃপক্ষ জানায়, ওকেকে ২০২৩ সালে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের পরও দেশে অবস্থান করেন। তার বিরুদ্ধে পূর্বে হামলা ও মাদক সংক্রান্ত অভিযোগ ছিল।
ডিএইচএস-এর এক প্রতিনিধি বলেন, গ্রেপ্তারের সময় ওকেকে পুলিশের নির্দেশ মানেননি এবং তার গাড়ি ব্যবহার করে কর্মকর্তাদের আঘাত করার চেষ্টা করেন। তিনি শারীরিকভাবে প্রতিরোধও করেন। পরে তিনি চিকিৎসার প্রয়োজন দাবি করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে তিনি চিকিৎসা পরীক্ষায় সহযোগিতা করতে অস্বীকার করেন এবং মেঝেতে শুয়ে চিৎকার করতে থাকেন বলে জানানো হয়। পরে চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেন।
পুলিশ জানায়, রাত প্রায় ২টা ৪৫ মিনিটে আইসিই কর্মকর্তারা তাকে নিয়ে চলে গেলে বিক্ষোভকারী ও পুলিশ ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের মতে, মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। কিছু মামলার শুনানি এখনো বাকি রয়েছে।
এদিকে, কিছু প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন যে, এনওয়াইপিডি আইসিই কর্মকর্তাদের সহায়তা করেছে। তবে পুলিশ জানিয়েছে, তারা শুধু ৯১১ কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিল এবং এই অভিযানের সঙ্গে তাদের কোনো পূর্ব পরিকল্পনা বা সমন্বয় ছিল না।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি