নিউ ইয়র্কে এক চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: অপ্রাপ্তবয়স্ক গর্ভবতী মেয়েকে অনলাইনে গর্ভপাতের ওষুধ সরবরাহ করায় নিউ ইয়র্কের এক চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লুইজিয়ানা আদলতের একটি গ্র্যান্ড জুরি। মেয়েটি সম্পূর্ণ গর্ভপাত নিষিদ্ধ রাজ্যে বসবাস করছিলেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) আদলত কর্তৃক অভিযুক্ত হবার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
লুইজিয়ানা রাজ্যের ওয়েস্ট ব্যাটন রুজ প্যারিশের জেলা আদালতের গ্র্যান্ড জুরি সর্বসম্মতিক্রমে ডা. মার্গারেট কার্পেন্টার (নাইটিঙ্গেল মেডিকেল, পিসি) এবং ওই নাবালিকার মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তিনজনকেই গর্ভপাত ঘটানোর ওষুধ ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যা একটি গুরুতর অপরাধ (ফেলোনি)।
ডা. কার্পেন্টার ছাড়াও নাবালিকার মায়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও নাবালিকার পরিচয় গোপন রাখার স্বার্থে তার মায়ের নাম প্রকাশ করা হয়নি। জেলা অ্যাটর্নি টনি ক্লেটন জানান নবালিকার মা শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
এই মামলাটি সম্ভবত প্রথম উদাহরণ যেখানে একজন চিকিৎসককে অন্য রাজ্যে গর্ভপাতের ওষুধ পাঠানোর অভিযোগে অপরাধমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে। বিশেষ করে ২০২২ সালে মার্কিন সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড রায় বাতিল করার পর রাজ্যগুলিকে কঠোর গর্ভপাত-বিরোধী আইন প্রণয়নের সুযোগ করে দিয়েছে।
জেলা অ্যাটর্নি ক্লেটন বলেন,আমরা আশা করি ডা. কার্পেন্টার লুইজিয়ানায় আসবেন এবং এই অভিযোগের সম্মুখীন হবেন। যদি ১২ জন জুরি সদস্য তাকে নির্দোষ মনে করেন তাহলে তাকে মুক্তি দেওয়া হবে।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক ভিডিও বার্তায় বলেছেন, আমি কখনোই এই চিকিৎসককে লুইজিয়ানার কাছে হস্তান্তর করব না। যা রাজ্যগুলোর মধ্যে সম্ভাব্য আইনি লড়াইয়ের ইঙ্গিত দেয়।
গত বছর লুইজিয়ানার পোর্ট অ্যালেন শহরের এক নারী ডা. কার্পেন্টারের কাছ থেকে তার কন্যার জন্য অনলাইনে গর্ভপাতের ওষুধের অনুরোধ করেন। জেলা অ্যাটর্নি ক্লেটনের মতে,অনুরোধটি শুধুমাত্র একটি প্রশ্নাবলী পূরণের মাধ্যমে করা হয়েছিল। মেয়েটির কোনো সরাসরি মেডিকেল পরামর্শ বা পরিদর্শন করা হয়নি।
ডাকযোগে 'গর্ভপাত ঘটানোর ওষুধের একটি প্যাকেট' পাঠানো হয়।
মেয়েটি ওষুধ গ্রহণের পর গুরুতর শারীরিক জটিলতা অনুভব করে এবং একা অবস্থায় ৯১১-এ ফোন করে সাহায্য চায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।
জরুরি পরিস্থিতিতে পৌঁছানো এক পুলিশ কর্মকর্তা বিষয়টি জানতে পারেন এবং আরও তদন্তের পর জানতে পারেন যে ওষুধগুলো নিউ ইয়র্কের একজন চিকিৎসকের কাছ থেকে এসেছে। পরে সেই তথ্য জেলা অ্যাটর্নি ক্লেটনের অফিসে পাঠানো হয়। মেয়েটি ঠিক কত সপ্তাহের গর্ভবতী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
জেলা অ্যাটর্নি ক্লেটন বলেন, নাবালিকার মা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে যিনি এই ওষুধ একটি বাক্সে প্যাক করে, তাতে ডাকটিকিট লাগিয়ে লুইজিয়ানার একটি শিশুকে পাঠিয়েছেন, তিনিও সমান অপরাধী।
ডা. কার্পেন্টারকে এর আগেও টেক্সাস অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে অনুরূপ অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তবে সেই মামলায় কোনো অপরাধমূলক অভিযোগ গঠন করা হয়নি।
এই অভিযোগ আসে মাত্র কয়েক মাস পর যখন লুইজিয়ানা মিফেপ্রিস্টোন ও মাইসোপ্রোস্টলকে "নিয়ন্ত্রিত বিপজ্জনক পদার্থ" হিসেবে শ্রেণীবদ্ধকারী প্রথম রাজ্য হয়ে ওঠে।
আইন অনুযায়ী, কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ রাখেন, তবে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং ১ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে গর্ভবতী নারীরা যদি প্রেসক্রিপশন ছাড়া এটি গ্রহণ করেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এক বিবৃতিতে বলেছেন, আমি আগেও বলেছি এবং আবার বলছি, যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গর্ভপাত-বিরোধী এবং প্রজনন অধিকার সংগঠনগুলো এই মামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
লুইজিয়ানা অ্যাবরশন ফান্ডের নির্বাহী পরিচালক চ্যাসিটি উইলসন বলেন, আমরা গর্ভপাত-বিরোধী চরমপন্থীদের আমাদের স্বাস্থ্যসেবায় হস্তক্ষেপ করতে দিতে পারি না।
টেলিমেডিসিন অ্যাবরশন কোয়ালিশন, যেখানে ডা. কার্পেন্টার অন্যতম প্রতিষ্ঠাতা, এক বিবৃতিতে বলেছে, রো বনাম ওয়েড বাতিল হওয়ার পর থেকে আমরা নারীদের অধিকার হরণ করার একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করছি। একজন চিকিৎসককে নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা দেওয়ার কারণে শাস্তি দেওয়ার এই রাষ্ট্রীয় প্রচেষ্টা আমাদের সবার জন্যই বিপজ্জনক।
শুক্রবারের এই অভিযোগ নিউ ইয়র্কের 'শিল্ড ল' আইনের জন্য প্রথম পরীক্ষা হতে পারে যা এমন চিকিৎসকদের রক্ষা করতে তৈরি হয়েছে। যারা টেলিহেলথের মাধ্যমে গর্ভপাতের ওষুধ সরবরাহ করেন নিষিদ্ধ রাজ্যের রোগীদের জন্য।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন,আমরা কাউকে আমাদের চিকিৎসকদের বাধা দিতে দেব না।
তিনি আরও বলেন, লুইজিয়ানার এই অন্যায্য ও অগণতান্ত্রিক প্রচেষ্টা একটি কাপুরুষোচিত পদক্ষেপ।
২০২৩ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের প্রায় দুই-তৃতীয়াংশ ওষুধের মাধ্যমে করা হয়েছে,।যা গর্ভপাত-সংক্রান্ত রাজনৈতিক ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতেএকজন বিচারক তিনটি রাজ্যকে ফেডারেল সরকারের অনুমোদিত গর্ভপাত ওষুধের ব্যবহারের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
এই মামলা যুক্তরাষ্ট্রের গর্ভপাত আইনের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন নির্দিষ্ট রাজ্যগুলো আরও কঠোর নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি