৪ মে ২০২৬

নিউ ইয়র্কে বৃদ্ধ প্রতিবেশীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম
নিউ ইয়র্কে বৃদ্ধ প্রতিবেশীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

হত্যার অভিযোগ দিমিত্রিওস মানেসিসের বিরুদ্ধে

ইমা এলিস: নিউ ইয়র্কে ৭৫ বছর বয়সী বৃদ্ধ প্রতিবেশীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। জর্জ ডোরডুনাসকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে দিমিত্রিওস মানেসিস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকায় ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামি ভুক্তভোগীর প্রথম তলার অ্যাপার্টমেন্টের বাইরে ওঁত পেতে থেকে তাকে আক্রমণ করে এবং পরে ছুরিকাঘাত করে হত্যা করে।  কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ-এর দপ্তর সুত্রে খবর জানা গেছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাটজ বলেন, 'এটি একেবারেই অকারণ ও অর্থহীন সহিংসতা, যা অ্যাস্টোরিয়া কমিউনিটিকে নাড়া দিয়েছে। অভিযুক্ত ব্যক্তি সামান্য ব্যক্তিগত বিরোধের জেরে এক বৃদ্ধ প্রতিবেশীকে ছুরিকাঘাতে হ ত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যেকেরই নিজের বাড়ি ও এলাকায় নিরাপদ বোধ করার অধিকার আছে। জর্জ ডুরদুনাসের পরিবার ও বন্ধুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের অফিস এই মামলাটি জোরালোভাবে পরিচালনা করবে।
৪৮ বছর বয়সী মানেসিসকে আজ আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা এবং চতুর্থ ডিগ্রির অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক ইন্দিরা খান তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৯ মার্চ পুনরায় আদালতে হাজির হতে বলেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
অভিযোগ অনুযায়ী, ৩ মার্চ দুপুর প্রায় ১টা ২০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ভুক্তভোগী ভবনে প্রবেশ করলে মানেসিস তাকে ঘুষি মারেন, এতে বৃদ্ধ মাটিতে পড়ে যান। এরপর অভিযুক্ত নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে বারবার ছুরিকাঘাত করেন। পরে তিনি রক্তমাখা অবস্থায় নিজের ঘরে ফিরে যান।
ঘটনার সময় ভবনে ঢোকা এক প্রতিবেশী ৯১১–এ ফোন করলে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ–এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডের আগে অভিযুক্তের সঙ্গে ওই ৭৫ বছর বয়সী ব্যক্তির তর্ক-বিতর্ক হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলাটি পরিচালনা করছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির হোমিসাইড ব্যুরোর সহকারী জেলা অ্যাটর্নি রায়ান নিকোলসি, সিনিয়র সহকারী জেলা অ্যাটর্নি আন্তোনিও ভিত্তিগলিওর সহায়তায়। মামলাটি তদারকি করছেন ব্যুরো চিফ জন কোসিনস্কি এবং ডেপুটি ব্যুরো চিফ কারেন রস ও জনাথন সেলকোয়ে, এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মেজর ক্রাইমস বিভাগের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন ক্লার্ক।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি