নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক কর্মকর্তাসহ চারজন আজ ম্যানহাটনের মিডটাউনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে সিএনএনকে জানিয়েছেন একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা।
গুলিবর্ষণকারী, যাকে প্রাথমিকভাবে লাস ভেগাসের ২৭ বছর বয়সী একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনিও নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় একটি করপোরেট অফিস ভবনের কাছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক কর্মকর্তা এবং অন্তত তিন বেসামরিক ব্যক্তিকে গুলি করার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছেন একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সূত্র।
এক সূত্র জানিয়েছে, এক ব্যক্তি একটি লম্বা রাইফেল নিয়ে ভবনে প্রবেশ করতে দেখা যায়। আইন প্রয়োগকারী এক কর্মকর্তা জানিয়েছেন, গুলিবিদ্ধ এক বেসামরিক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অপর এক বেসামরিক ব্যক্তি ও পিঠে গুলিবিদ্ধ এনওয়াইপিডি কর্মকর্তা দুজনই আহতাবস্থায় মারা যান। ঘটনাস্থলে এনওয়াইপিডি বোমা নিস্ক্রিয়কারী স্কোয়াড মোতায়েন রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্য ব্রঙ্কস এলাকার একটি প্রিসিঙ্কট থেকে দায়িত্বে ছিলেন এবং ভবনের কাছেই পোস্টে ছিলেন যখন গুলির ঘটনা ঘটে।
এফবিআই 'সক্রিয় অপরাধ তদন্তে সহায়তা' দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বলে এক্স-এ (পূর্বে টুইটার) পোস্টে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর ড্যান বোনজিনো।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক্সে নিশ্চিত করেছেন, 'মিডটাউনে একটি সক্রিয় শুটিং তদন্ত চলছে। যদি আপনি পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিটের কাছাকাছি থাকেন, তাহলে দয়া করে সতর্ক থাকুন এবং বাইরে যাবেন না।'
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও এক্সে পোস্ট করে বলেন, তিনি ঘটনার বিষয়ে ব্রিফিং পেয়েছেন এবং সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সিএনএনের একটি ফিল্ড টিম।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ বিভাগ সিএনএনকে জানিয়েছে, 'ঘটনাস্থল এখনও খুবই সক্রিয়।
পার্ক অ্যাভিনিউর ৩৪৫ নম্বর ভবনটি একটি ৬৩৪ ফুট উচ্চতা বিশিষ্ট স্কাইস্ক্র্যাপার, যেখানে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) ও ব্ল্যাকস্টোন করপোরেট অফিস রয়েছে। পুরো একটি শহর ব্লকজুড়ে বিস্তৃত এই ভবনটি নিউইয়র্ক সিটির ৪১টি ভবনের একটি, যার নিজস্ব জিপ কোড রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি