২১ জুন ২০২৬

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার (৩০ জানুয়ারি)জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজের বন্ধ ঘর থেকে জিমাম চৌধুরী (২১) নামক এ যুবকের মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক পুলিশ। জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর তার থেকে মরদেহ উদ্ধার করে। গত বছর ডিসেম্বরে জিমাম চৌধুরী তার বাবা-মায়ের সাথে বাংলাদেশে বেড়াতে যান। গত বুধবার (২৭ জানুয়ারী) জিমাম একাই নিউ ইয়র্কে ফিরে আসেন। পারিবারিক বন্ধু পরিবার তাকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় নিয়ে আসেন। ওই পরিবারের সাথেই বুধবার রাতে ছিলেন জিমাম। পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারী)সন্ধ্যায় জামাইকাস্থ হিলসাইড এভিনিউর বাসায় জিমামকে পৌঁছে দেন তারা। শুক্রবার দিনভর জিমামের সাথে নিউ ইয়র্কে কারো যোগাযোগ করার খবর জানা যায়নি। শনিবার দুপুরে জিমামের বন্ধু বাসায় এসে ডাকাডাকি করে তার কোন সাড়া পাচ্ছিলেন না। পরে একই বাসার নীচের তলায় থাকা লোকজনের সাহায্যে জিমামের ঘরে প্রবেশ করেন তারা। বিকেল ৪টার দিকে জিমামের নিশ্চল শরীরে দেখে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।পুলিশ ঘটনাস্থলে এসে জিমামের মৃতদেহ উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। জিমামের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। জিমাম নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র পুত্র। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন। তাদের দেশের বাড়ি সিলেট শহরে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি