৪ মে ২০২৬

নিউ ইয়র্ক শেখ হাসিনার জন্মদিন পালন করলো অঙ্গরাজ্য আ.লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্ক শেখ হাসিনার জন্মদিন পালন করলো অঙ্গরাজ্য আ.লীগ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগ স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেঁস্তোরায় শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালনের আয়োজন করা হলে সামাজিক দুরুত্ব বজায় রেখে দলের নেতাকর্মিরা জড়ো হন সেখানে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুল রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহীন আজমল ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক দুরুদ মিয়া রনেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক কর্মাকান্ড নিয়ে নানা আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নিজের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী কর্মকাণ্ড দিয়ে আরো আগেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শেখ হাসিনা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি হিসেবে আমাদের গৌরবান্বিত করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বক্তারা আরো বলেন, এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর চার দশক ধরে দেশের এই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল হাফিজ আবদার। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমী, ধর্ম সম্পাদক আব্দুল হাফিজ আবদার, কার্যকরী সদস্য শাহনেওয়াজ কোরেশী, জ্যামাইকা ডিস্ট্রিক্ট ১৪ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ শেবুল সহ আওয়ামী পরিবারের বিভিন্ন রাজনৈতিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি