৮ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির প্রতিবাদে

নিউ ইয়র্ক কনস্যুলেটে থেকে জুলাই যোদ্ধাকে গলাধাক্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম
নিউ ইয়র্ক কনস্যুলেটে থেকে জুলাই যোদ্ধাকে গলাধাক্কা

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে একজন জুলাই যোদ্ধাকে। এ ঘটনায় প্রবাসীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ আগস্ট সন্ধায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রের ভুল তথ্যেকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নূর হোসেন নামের একজন জুলাই যোদ্ধাকে কনস্যুলেট থেকে বের করে দেওয়া হয়।
জানা যায়, প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় নূর হোসেন ইতিহাস বিকৃত করার  অভিযোগ তুললে বিএনপির নেতা-কর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। 
৭ আগস্ট সন্ধায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট তাদের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় নূর হোসেন এতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন। 
তিনি বলেন জুলাই আন্দোলন চলাকালে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এ আন্দোলন শিক্ষার্থীর, এর সঙ্গে বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই। এখন প্রামাণ্যচিত্রে কেন তিনি বলেছেন এ আন্দোলন বিএনপির। তার  এ প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত  বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তার সঙ্গে উপস্থিত কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির কর্মীরা নূর হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে ধাক্কা দিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। 
জুলাই অভ্যুত্থানের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু নিয়ে এমন বিরোধ তৈরি হওয়ায় উপস্থিত অনেকের মধ্যেই প্রতিক্রিয়া দেখা গেছে। 

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি