৪ মে ২০২৬

নিউ হ্যাম্পশয়ারে বাংলাদেশি আবুল খান হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ হ্যাম্পশয়ারে বাংলাদেশি আবুল খান হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশয়ার অঙ্গরাজ্যে চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হলেন বাংলাদেশি রিপাবলিকান আবুল খান। ৩ নভেম্বর রাতে ভোট গণনায় বিজয় লাভের পর তিনি এক ফেসবুক পোষ্টে স্থানীয় দীর্ঘকালের পুরাতন কর্মীসহ সীব্রুক ও হ্যামটন ফলসের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। সীব্রুক ও হ্যামটন ফলসের যেসব নাগরিক তার নির্বাচনী প্রচারের জন্য তৈরি ক্যাম্পেইন সাইন ব্যবহার করতে সুযোগ দিয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ বলে উল্লেখ করেছেন। পিরোজপুরের সন্তান আবুল খান বলেন, তিনি এমন একটি এলাকায় বসবাস করছেন যেখানে কোন বাঙালি নেই। ভারতীয় বা দক্ষিণ এশিয়ান লোকদেরও দেখা মেলে না। শ্বেতাঙ্গদের সংখ্যাই বেশি। বিবর্ণ হলেও তার অপর ভালোবাসায় রয়েছে সবার। এ কারণে তিনি বারবার ওই এলাকা থেকে নির্বাচিত হন। ২০১২ সালে তিনি প্রথম বিজয় লাভ করেন উক্ত এলাকা থেকে। ২০১৪ সালের নির্বাচনে তিনি প্রার্থী হইনি। তবে ২০১৬ এবং ২০১৮ সালেও নির্বাচন করে আবার নির্বাচিত হন। ৩ নভেম্বরের নির্বাচনে নিউ হ্যাম্পশয়ার অঙ্গরাজ্যে চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি