৮ মে ২০২৬

নিথর দেহে দেশে ফিরলেন মঈন উদ্দিন খান বাদল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিথর দেহে দেশে ফিরলেন মঈন উদ্দিন খান বাদল

বাংলাপ্রেস ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ।

বিমানবন্দর থেকে গুলশানের আজাদ মসজিদ হয়ে তাকে বসুন্ধরার বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলের মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। এর আগে বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মঈন উদ্দিন খান বাদল। গত ১৮ অক্টোবর থেকে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঈন উদ্দিন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রখ্যাত এই রাজনীতিবিদ তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি