৫ মে ২০২৬

নিশো-মেহজাবিনের নাচের ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিশো-মেহজাবিনের নাচের ভিডিও ভাইরাল

বাংলাপ্রেস ডেস্ক: ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। এবার এই জুটির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায় একটি স্টেজে দাঁড়িয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সাদা রঙের কেডসের সঙ্গে কালো রঙের প্যান্ট-শার্ট পরেছেন নিশো। অন্যদিকে মেহজাবীনের পরনেও প্যান্ট-শার্ট। এক পর্যায়ে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে নাচতে শুরু করেন তারা। ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে নিশো-মেহজাবীনের দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

প্রিয় জুটির এমন পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। আরশাদ নামে একজন লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ হয়েছে। এত ভালো লাগলো বলে বোঝাতে পারব না।’ জয় লিখেছেন, ‘সত্যি অসাধারণ।’ কেউ কেউ পুরো পারফরম্যান্সের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

https://www.youtube.com/watch?v=yBoY_DvMHp8

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে পরিচালক মহিদুল মহিম নির্মাণ করেন একক নাটক ‘শিল্পী’। চলতি বছরের ১৮ জানুয়ারি মুক্তি পায় নাটকটি। এ নাটকের জন্য পরিচালক ‘বুক চিন চিন করছে হায়’ গানটি রিমেক করেন। আর এই গানের সঙ্গে পারফর্ম করেন এই জুটি। তারই কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটিতে এই গানে পারফর্ম করেছেন নিশো-মেহজাবীন।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমায় ব্যবহার করা হয় ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। কবীর বকুলের লেখা এই গানে কণ্ঠদেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। আর ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক মান্না ও পূর্ণিমা। এই গান ব্যবহার করা হয় নাটকটিতে। গানটি কাভার করেছেন জাহেদ পারভেজ পাভেল ও তাসনিম আনিকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি