৬ মে ২০২৬

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় বেনজির আহমদের নাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় বেনজির আহমদের নাম
বাংলাপ্রেস, ঢাকা: মার্কিন সরকার কর্তৃক নিষেধাজ্ঞার পরও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে বর্তমান পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের। চলতি বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির। তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নথিতে বলা হয় সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন। সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সামিটে অংশ নেয়া প্রতিনিধি দলের। এতে আরও বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জিও ইস্যু করা হয়েছে। উল্লেখ্য গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি