৪ মে ২০২৬

নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

বাংলাপ্রেস ডেস্ক:  পাথুম নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের খেলার স্বপ্ন দেখছে লংকানরা।

দলের জয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৮ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। তিনি আজ ৯৮ রানের ইনিংস খেলার পথে শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। 

এতদিন ৮৯ ইনিংসে ২৩০৫ রান করে শীর্ষে ছিলেন লংকান তারকা ব্যাটসম্যান কুশাল পেরেরা। তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে ২৩২৬ রান করে শীর্ষে আছেন পাথুম নিশাঙ্কা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৩৯২ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪৬ রান করে জিম্বাবুয়ে। টার্গেট তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৯৮ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্কা। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি