নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী সচিব তাপসী তাবাসসুম উর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।
ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সহকারী সচিব) তাপসী তাবাসসুম উর্মিকে এর আগে গত ৬ অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠিতে বলা হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার আইডি ‘Tapashee Tabassum Urmi’ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি