৪ মে ২০২৬

নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে : নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে : নাসিম

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিরা আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র করছে। নানা অজুহাত ও মিথ্যাচারের নামে নির্বাচন প্রতিহত করার কথা বলছে। আজ রোববার সংসদ ভবনস্থ স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর: বাসস।

নাসিম বলেন, ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত অপশক্তিরা যদি ফের দেশে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক কোন কর্মকান্ড করার চেষ্টা করে তবে ১৪ দল ঐক্যবদ্ধভবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে।

তিনি বলেন, বৈঠকে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচন জোটগত কিংবা মহাজোটগতভাবে অংশগ্রহণ এবং সকল শরিক বন্ধুদের নিয়ে একসঙ্গে পথচলার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় ১৪ দলের পক্ষ থেকে তাঁর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, গণতন্ত্রী পার্টির অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ওয়ার্কার্স পার্টির আনিসুল ইসলাম মল্লিক, কামরুল আহসান, জাতীয় পার্টি (জেপি) সালাউদ্দিন আহমেদ, বাসদের রেজাউর রশিদ খান, ন্যাপের শফিক আহমেদ খান, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাসদের করিম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি