৫ মে ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বেরিয়ে আসছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বেরিয়ে আসছে: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: দুই সিটি নির্বাচনে জয় লাভের জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বেরিয়ে আসছে, এটাই আমাদের বড় মুনাফা।’

বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে গিয়ে বিএনপি কি মুনাফা আদায় করতে চাইছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়েছি। ভোটারদের কাছে ভোট চাচ্ছি, ধানের শীষকে সামনে নিয়ে আসছি। আমরা একটা পরিবেশ তৈরি করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। আমাদের জনগণ বেরিয়ে আসছে, এটা আমাদের সবচেয়ে বড় মুনাফা।’

তিনি বলেন, ‘যখন রাষ্ট্রের অন্য কোনো গণতান্ত্রিক সুবিধা নেই। যখন, গণতান্ত্রিক জায়গাগুলো ক্রমেই ছোট হয়ে আসছে। সেই সময়ে আমরা জনগণের সামনে গিয়েছি, গণতন্ত্রের কথা বলেছি এটুকুই আমাদের অর্জন।’

গতকাল ঢাবিতে ছাত্রলীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, সকাল থেকেই কেন্দ্র নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি আপনারা কীভাবে নিয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলেছি- তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণে নির্বাচন করার জন্য। আমরা সেটা নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে বলছি। সর্বোপরি জনগণকে আহবান জানাচ্ছি প্রতিহত করতে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি