৫ মে ২০২৬

নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত জানানো হবে সোমবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত জানানো হবে সোমবার

বাংলাপ্রেস অনলাইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা, সে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ।

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে ভোটগ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া বিকেলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন এক মাস পেছানোর লিখিত দাবি জানায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রির সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠিতে লেখেন, ‘বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট গণতন্ত্র উদ্ধারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। কারণ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়।’

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট জানায়, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনের শিডিউল এক মাস পেছাতে হবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি