৮ মে ২০২৬

নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী আগে দিল্লি যাবেন: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী আগে দিল্লি যাবেন: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: দিল্লি কাছে, বেইজিং দূরে। নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী তাই আগে দিল্লিই যাবেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, তিস্তা বহুমুখী প্রকল্পে ভারতও সহযোগিতা করতে চায়। দিল্লি নাকি বেইজিং, নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রথমে কোথায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা নিয়ে নানা আলোচনা ছিল কূটনীতিক মহলে। এমন অবস্থায় বুধবার দু'দিনের সফরে ঢাকায় আসেন, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেও উঠে আসে প্রধানমন্ত্রীর সফর। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে কিন্তু সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। বৈঠকে ভিসা জটিলতা নিরসন, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তায় চীনের সঙ্গে ভারতের কাজের আগ্রহ ও নেপাল থেকে ভারতের ওপর দিয়ে বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহজে যাতে মানুষ ভিসা পায় এবং দেশে-দেশে যোগাযোগ যেন আরও বাড়ে এবং আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। সেটা অনেক দূর এগিয়েছে, বিশেষ করে নেপাল ও ভুটানকে ট্রানজিট দেয়া এবং নেপাল ও ভুটান থেকে জল বিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সহায়তা করা। তিস্তা নিয়ে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে নন লিথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারে জোর দেয়া হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি