নির্বাচনের মাঠে সাংবাদিক
রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাংবাদিক আশরাফুল ইসলাম। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভিতে গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই সবগুলো ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আশরাফুল। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন। আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করছেন মাইক প্রতীক নিয়ে। উপজেলার ৬৪ টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ ৮৮ হাজার ১৫৯ জন ভোটার। পারিবারিক সুত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উদয় সাগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আশরাফুল সবার বড়। ২০১১ সালে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। সংবাদের প্রয়োজনে আশরাফুল ছুটে গেছেন পলাশবাড়ীর এ প্রান্ত থেকে ও প্রান্তে।
আশরাফুল ইসলাম বলেন, জনহিতকর কাজ আরও কাছ থেকে করার নেশাতেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। দুঃখী ও সমস্যাপীড়ীত মানুষের দ্বারে ছুটে গিয়ে কাজ করেছি সবকয়টি ইউনিয়নে। তাই মানুষ আমাকে চেনে।
নির্বাচনে জয়লাভের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকতায় আশরাফুল অল্প সময়েই ভালো কাজ ও ব্যাপক পরিচিতি লাভ করেছেন। কাজ করেছেন গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে। তুলে ধরেছেন অবহেলিত মানুষের নানান অসংগতির কথা। আশরাফুল ইসলাম সম্পর্কে বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক গণউত্তোরণ পত্রিকার সম্পাদক আতিক বাবু বলেন, ‘আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলা’ ফেসবুক আইডিতে ব্রেকিং নিউজ ও প্রতিদিনের সংবাদগুলো আপলোড করতেন। আর মুহুর্তেই ছবিসহ সংবাদগুলো ছড়িয়ে পড়তো সবার ফেসবুকে। আর এ জন্যই ব্যাপক পরিচিতি পান আশরাফুল। নির্বাচনে তার এ পরিচিতিই বেশ কাজে দেবে। পলাশবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনুর আলম বলেন, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ নেই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি