৫ মে ২০২৬

নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ হয় না: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ হয় না: কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এখন সবচেয়ে ভালো এবং শান্তিপূর্ণ পবিবেশ বিরাজ করছে। নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের চত্বরে নির্বাচনী গণসংযোগের আগে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কোটা অান্দোলন ও কোমলমতিদের অান্দোলনের মতো অাবারও একটি অান্দোলন গড়ে তুলে ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা করছে বিএনপি। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিএনপিকে বারবার অাহ্বান জানানো হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জন্য। সুস্থ একটি প্রতিযোগিতার মাধ্যমে অামরা নির্বাচন করতে চাই। কিন্তু তারা বলছে, অান্দোলনের কথা। অান্দোলনের নামে ২০১৪ সালের মতো যদি বোমা, অাগুন, সন্ত্রাস ও সহিংসতার অাগুন ছড়ানো হয় তাহলে তাদেরও (বিএনপি) উচিত জবাব দেবে দেশের জনগণ।

বিএনপি নানা রকম হুমকি-ধমকি দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমরা বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে সংঘাতে যাবো না। আমরা কাউন্টার মিটিং করবো না। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করবো না। বাংলাদেশের রাস্তার মালিক জনগণ। এই রাস্তা কেউ দখল করতে পারবে না, না সরকারি দল, না বিরোধী দল।

কাদের বলেন, বিএনপির চরিত্র বদলায়নি। তারা সরকারে থাকার সময় একের পর এক অামাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। অাওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শেখ সেলিমের বিরুদ্ধে ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলার মামলা দিয়েছে। অামাদের বিরুদ্ধে প্লেট চুরির মামলা দিয়েছে। ডজন ডজন মামলা ঘাড়ে নিয়ে নির্বাচন করে অামরা পাস করে এসেছি।

ঢাকা ১০ অাসনেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসে সভাপতিত্বে এ অায়োজনে অারও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অালম হানিফ। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহানগর অাওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল, অাকতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা লিফলেট নিয়ে কলাবাগানের কয়েকটি এলাকায় বিতরণ করেন এবং মানুষের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি